চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪১ কোটি ৫৬ লাখ ৬৮ হাজার ২১৭ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পৌরসভা মিলনায়তনে গণমাধ্যমকর্মী, পৌর সহায়ক কমিটির সদস্য এবং কর্মকর্তাদের উপস্থিতিতে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক কানিজ ফাতেমা।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৮ কোটি ৫৬ লাখ ১৭ হাজার ২১৭ টাকা এবং উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৩৩ কোটি ৫১ হাজার টাকা। মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪০ কোটি ৮৬ লাখ ৭৯ হাজার টাকা। ফলে বাজেটে উদ্বৃত্ত রাখা হয়েছে ৬৯ লাখ ৮৯ হাজার ১৪৯ টাকা।
বাজেট ঘোষণার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পৌর প্রশাসক কানিজ ফাতেমা।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুল হক মামুন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, উপজেলা প্রকৌশলী রনী সাহা,সমাজসেবা কর্মকর্তা পিপলু চন্দ্র নাথ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন উর রশিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাং সামছুদ্দীন,উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইসহাক চৌধুরী, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী,সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক অধীর বড়ুয়া, পৌর সচিব মো. নজরুল ইসলাম,সহকারী প্রকৌশলী মৃণাল কান্তি ধর, উপ-সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান, হিসাবরক্ষক (ভারপ্রাপ্ত) মো. আবু সাইদসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


