মেহেরপুর শহরে গরুর গুতোই আলমগীর হোসেন (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকালে মেহেরপুর শহরের নতুন পাড়া ৪ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন নতুন পাড়ার বাসিন্দা ও বাদল শেখের ছেলে।
নিহতর পরিবার সূত্রে জানা যায়, গরু গোয়ালে নেয়ার সময় হঠাৎ গরুটি আলমগীর হোসেনকে গুতো দেয়। এতে আলমগীর হোসেন গোয়াল ঘরের পাশে থাকা সজনে গাছের ধাক্কা লেগে আহত হয়। পরে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞাপন
পড়ুন : ফুটবল খেলতে গিয়ে দুর্ঘটনা, চার দিনের লড়াই শেষে স্কুলছাত্রের মৃত্যু


