বিজ্ঞাপন

কলমাকান্দায় নিজ ঘর থেকে প্রৌঢ়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের হাড়িগাতি গ্রামে নিজ বসতঘর থেকে দ্বীন ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার হাড়িগাতি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দ্বীন ইসলাম ওই গ্রামের মৃত শবদর আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ঢাকায় বসবাস করতেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বুধবার (১ জুলাই) মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) সজল সরকার। এদিনে রাত সোয়া ৯ টার দিকে মরদেহটি মৃতের পরিবার ও স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান দ্বীন ইসলাম। গতকাল বুধবার সকাল ১০টা পার হয়ে গেলেও ঘরের দরজা না খোলায় এবং কোনো সাড়াশব্দ না পাওয়ায় পরিবারের লোকজনের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরে তারা ঘরের টিনের ফাঁক দিয়ে তাকিয়ে ধর্নার সঙ্গে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দ্বীন ইসলামের দেহ ঝুলতে দেখেন।

খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় দরজা খুলে ঘরে প্রবেশ করেন পরিবারের সদস্যরা। পরে মৃতদেহ ‍উদ্ধার করে কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

সংবাদ পেয়ে কলমাকান্দা থানার সিধলী তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র ঘটনাস্থল পরিদর্শন করেছন। হাসপাতালে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়।

এ বিষয়ে কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার জানান, মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পড়ুন : জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে ৫ আগস্টের মধ্যে : নাহিদ ইসলাম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন