বিজ্ঞাপন

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধি লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় কৃষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পুষ্টি উন্নয়ন এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে কৃষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মো: মশিউর রহমান খান। এতে সভাপতিত্ব করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো: রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপপরিচালক মো: মোতাহার হোসেন। পার্টনার প্রকল্পের খুলনা অঞ্চলের মনিটরিং কর্মকর্তা মো: মোদাস্সেক হোসেন, ফকিরহাট সহকারী কমিশনার (ভূমি) মো: শরীফ নেওয়াজ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফকিরহাট থানা আমির মাওলানা এবিএম তৈয়বুর রহমান, সেক্রেটারী আবুল আলা মাসুম প্রমূখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: তোহিদুল ইসলাম। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। #

এসময় কৃষি কর্মকর্তারা বলেন, কৃষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, জলবায়ু সহনশীল চাষাবাদ ও কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে পার্টনার প্রকল্পের আওতায় আয়োজিত একটি মিলনমেলা হলো পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস।

সংসদ সদস্য মো: মশিউর রহমান খান বলেন, দেশের কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগ সফল করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। মানসম্মত কৃষি ব্যবস্থার মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি করতে হবে।

পড়ুন:গোয়াইনঘাটে নকলমুক্ত ও শান্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা শুরু: প্রথম দিনে অনুপস্থিত ১৭

দেখুন:ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলায় স্বাস্থ্য সংকটের আশঙ্কা |

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন