বিজ্ঞাপন

আন্তর্জাতিক বাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে আবারও সামান্য ঊর্ধ্বগতি দেখা গেছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি প্রক্রিয়া অব্যাহত থাকবে—এমন সতর্ক আশাবাদ থেকেই বাজারে এ পরিবর্তন এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

শুক্রবার (৩ জুলাই) ভোরের দিকের লেনদেনে বৈশ্বিক বাজারের দুই প্রধান বেঞ্চমার্ক তেলের দামই কিছুটা বেড়েছে।

এর মধ্যে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১৭ সেন্ট বা শূন্য দশমিক ২৪ শতাংশ বেড়ে ৭২ দশমিক ১০ ডলারে পৌঁছেছে। অন্যদিকে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১৪ সেন্ট বা শূন্য দশমিক ২০ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৬৮ দশমিক ৮৩ ডলারে দাঁড়িয়েছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, বাজারে বর্তমানে সতর্ক আশাবাদ কাজ করছে। শান্তি প্রচেষ্টা সফল হওয়ার প্রত্যাশা থাকলেও, জলপথে তেলের নিরাপদ পরিবহারের বাস্তব চিত্র স্পষ্ট না হওয়া পর্যন্ত বিনিয়োগকারীরা ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে সতর্ক অবস্থান বজায় রাখছেন।

এর আগের কার্যদিবসে দুই বেঞ্চমার্কের দাম কমে ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান যুদ্ধ শুরুর আগের সময়ের পর সর্বনিম্ন অবস্থানে নেমে গিয়েছিল। চলতি সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম মোট শূন্য দশমিক ০২ শতাংশ কমেছে, আর ডব্লিউটিআই ক্রুডের দাম বেড়েছে শূন্য দশমিক ১২ শতাংশ। ফলে গত কয়েক মাসের মধ্যে এটি সবচেয়ে কম সাপ্তাহিক মূল্য পরিবর্তনের একটি হিসেবে বিবেচিত হচ্ছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তির প্রভাবে যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহনকারী হরমুজ প্রণালী আবার চালু হয়েছে। এর ফলে ওপেকভুক্ত কুয়েতের দৈনিক তেল উৎপাদন মে মাসের ৫ লাখ ৮০ হাজার ব্যারেল থেকে জুনে বেড়ে ১৬ লাখ ৫০ হাজার ব্যারেলে পৌঁছেছে।

এদিকে, সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো এশিয়ার বাজারে বিক্রি বাড়াতে স্পট প্রাইসিং বা তাৎক্ষণিক বাজারমূল্য পদ্ধতি ব্যবহার শুরু করেছে। বিভিন্ন জাহাজ চলাচল-সংক্রান্ত তথ্য ও বাণিজ্যিক সূত্র জানিয়েছে, ইতোমধ্যে প্রায় এক কোটি ব্যারেল সৌদি অপরিশোধিত তেল বহনকারী অন্তত পাঁচটি সুপারট্যাংকার হরমুজ প্রণালী অতিক্রম করে গন্তব্যের উদ্দেশে যাত্রা করেছে।

সূত্র: রয়টার্স

পড়ুন: সশস্ত্র বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসনের সিদ্ধান্ত সরকারের

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন