বিজ্ঞাপন

জাতীয় শিক্ষা সপ্তাহ: ত্রিশালে ৪টি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত মূল্যায়নে ত্রিশাল উপজেলার ঐতিহ্যবাহী বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা চারটি গুরুত্বপূর্ণ বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করে অনন্য গৌরবের স্বাক্ষর রেখেছে।

বিজ্ঞাপন

উপজেলা পর্যায়ে মাদ্রাসাটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. নাজমুল হক শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, সহকারী অধ্যাপক মো. আবুল হাশিম শ্রেষ্ঠ শিক্ষক এবং দশম শ্রেণির শিক্ষার্থী আবু হাসান নিরব শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন।

শিক্ষার গুণগত মানোন্নয়ন, সুশৃঙ্খল একাডেমিক পরিবেশ, তথ্যপ্রযুক্তির ব্যবহার, সহশিক্ষা কার্যক্রমে সাফল্য, নৈতিক ও ইসলামী মূল্যবোধভিত্তিক শিক্ষা এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে ধারাবাহিক অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা অর্জিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ অর্জনে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা পর্ষদ, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকেও বিজয়ীদের অভিনন্দন জানানো হয়েছে।

এ প্রসঙ্গে অধ্যক্ষ মো. নাজমুল হক বলেন, “এই অর্জন কোনো একক ব্যক্তির নয়; এটি আমাদের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা পর্ষদ ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। সর্বোপরি মহান আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহেই এ সাফল্য অর্জিত হয়েছে। আমরা ভবিষ্যতেও আধুনিক, যুগোপযোগী এবং ইসলামী মূল্যবোধসমৃদ্ধ মানসম্মত শিক্ষা নিশ্চিত করে আদর্শ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাব, ইনশাআল্লাহ।”

পড়ুন: ত্রিশালে মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ বৃদ্ধ বাবা-মা, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদন্ড

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন