মাদক নিয়ে কোন আপোষ নেই। যুব সমাজকে রক্ষা এবং এলাকার শান্তির শৃঙ্খলার জন্য আমি সবসময় নিজেকে প্রস্তুত রেখেছি। ত্রিশালের যুব সমাজ মাদকমুক্ত হলে এলাকায় শান্তি ফিরে আসবে। ত্রিশালের রাজনৈতিক সামাজিক সংগঠন কলম সৈনিক সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করেছেন ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মোঃ মনসুর আহমেদ।
ময়মনসিংহের ত্রিশালে ১২০ পিচ ইয়াবাসহ তিন মাদককারবারি আটক করেছে ত্রিশাল থানা পুলিশ।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মোঃ মনসুর আহমদের নির্দেশনায় শুক্রবার রাত সাড়ে দশটার দিকে ত্রিশাল থানার এস আই পলাশ কুমার রায়ের নেতৃত্বে পৌরসভার ৭নং ওয়ার্ডের দরিরামপুর মধ্যপাড়া অভিযান পরিচালনা করে রেজুয়ান জাহাত অনয় (২৩), আশিকুর রহমান লায়ন (৩০) ও মোঃ রিফাত (২৫) এর কাছে ১২০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ জানান, আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য আইন ২৬ (১) এর সারনীর ১০ (ক) ধারায় মামলা হয়েছে এবং শনিবার দুপুরে তাদের ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ওসি এ প্রতিনিধিকে জানান ত্রিশালের মাদক ও আইন শৃঙ্খলা রক্ষায় নিজেকে সব সময় বিলিয়ে দিতে প্রস্তুত ইনশাআল্লাহ।
পড়ুন : স্ত্রী ছেড়ে গেছেন, শিকলবন্দি আজম আলীর চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন


