বিজ্ঞাপন

জুলাই গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নরসিংদীতে গণমিছিল ও সমাবেশ

জুলাই গণহত্যার দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাই গণহত্যার বিচার এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে নরসিংদী শহরে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১১ দলীয় জোট, নরসিংদীর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নরসিংদী জেলা জামায়াতের সংগঠক মো. ইব্রাহিম ভূঁইয়ার সভাপতিত্বে এবং জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. মাহফুজ ভূঁইয়ার সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন নরসিংদী-৪ (মনোহরদী) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও জেলা জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, জেলা জামায়াতের সাবেক কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুল লতিফ, মাওলানা শামসুল ইসলাম তালুকদার এবং মাওলানা আব্দুল লতিফ খান।

১১ দলীয় জোটের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন এনপিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবদুল্লাহ আল ফয়সাল এবং জেলা কমিটির সদস্যসচিব আওলাদ হোসেন জনি।

এ সময় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আমিরুল ইসলাম আমীর, নরসিংদী শহর জামায়াতের আমীর আজিজুর রহমান, পলাশ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল কাশেম সিকদার, রায়পুরা পশ্চিম উপজেলা জামায়াতের আমীর মাওলানা আদিল ভূঁইয়া, জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. তাওহিদুল ইসলামসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।

মিছিলে অংশগ্রহণকারীরা জুলাইয়ের সহিংস ঘটনায় নিহতদের বিচার, দায়ীদের জবাবদিহি এবং ঘোষিত দাবিগুলো সহ জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। তারা বলেন, বিচার ও সংস্কার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান।

বিজ্ঞাপন

পড়ুন : স্ত্রী ছেড়ে গেছেন, শিকলবন্দি আজম আলীর চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন