বিজ্ঞাপন

সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উদযাপনে তমিজ উদ্দিনকে উপদেষ্টা করে কমিটি ঘোষণা

বিএনপির ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উদযাপন উপলক্ষে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের ৭০ সদস্যের সমন্বয়ে একটি জুলাই উদযাপন কমিটি ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৪ জুলাই) ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের স্বাক্ষরিত এক স্মারকের মাধ্যমে কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিনকে উপদেষ্টা করা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেন এবং আন্দোলনে নেতৃত্ব দেন।
কমিটিতে ১৫ জন উপদেষ্টা, চারজন সম্মানিত সদস্য এবং ৫১ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে কমিটির সদস্যসংখ্যা ৭০। ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের চেতনা সংরক্ষণ, উদযাপন কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন এবং সাভার-আশুলিয়া এলাকায় সাংগঠনিক সমন্বয় জোরদারের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে স্থান পাওয়া নেতাকর্মীরা বলেন, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে এ কমিটি গঠন করায় তারা সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রেখে উদযাপনের সব কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

কর্মসুচিতে থাকবে- জুলাই শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল, শহীদ পরিবারের সদস্য ও আহতদের সাথে মতবিনিময়, আলোচনা সভা, খাদ্য বিতরণসহ ৫ আগস্ট দিনব্যাপী নানা কর্মসূচি রয়েছে।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উদযাপন কমিটির উপদেষ্টা ও ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, “বিএনপির ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উদযাপন উপলক্ষে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) সংসদীয় আসনের বিভিন্ন স্থানে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জুলাই আন্দোলনের শহীদ, আহত ও অংশগ্রহণকারীদের সম্মান জানাতেই আমাদের এ আয়োজন।

পড়ুন: সৌদি আরবের রিয়াদে জমকালো আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় চ্যানেল এস এর ১ম বর্ষপূর্তি উদযাপন

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন