বিজ্ঞাপন

সৌদি আরবের রিয়াদে জমকালো আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় চ্যানেল এস এর ১ম বর্ষপূর্তি উদযাপন

সৌদি আরবের রাজধানী রিয়াদে আল মারওয়া কমিউনিটি সেন্টারে শুরু হওয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন চ্যানেল এস এর সৌদি আরব প্রতিনিধি এম. মেহেদুল খাঁন। অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ থেকে টেলিফোনে স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল এস এর সম্মানিত সিইও সুজিত চক্রবর্তী। এসময় তিনি বলেন, চ্যানেল এস প্রবাসীদের চ্যানেল। প্রবাসীদের স্বার্থ রক্ষায় কাজ করবে চ্যানেল এস।

বিজ্ঞাপন

আনন্দঘন জমকালো আয়োজনে সভাপতিত্ব করেন চ্যানেল এস এর রিয়াদ দর্শকের ফোরামের সভাপতি মোঃ শেখ রাকিব উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ডা: গোলাম হাসনাইন সোহান। প্রধান বক্তা ছিলেন, সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক আহমেদ চান।

পবিত্র কোরান তেলাওয়াত ও জাতীয় সংগীতের পর পরই কেক কাটা হয়। অনুষ্ঠানে আগত অতিথিদেরকে শুভেচ্ছা উপহার চ্যানেল এস এর লগো যুক্ত মগ তুলে দেয়া হয়।

রিয়াদের সামাজিক, সাংস্কৃতিক , রাজনীতিবিদ ও ব্যবসায়ী সহ নানা শ্রেণি পেশার প্রবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন চ্যানেল এস রিয়াদের দর্শক ফোরামের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম , রাজনীতিবিদ আরমান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান হাবিব ,যুবনেতা ছানাউল্লাহ আপন তাজ , সমাজসেবক আলিনুর ইসলাম রনি , চ্যানেল এস দর্শক ফোরামের সিনিয়র সহ- সভাপতি ফিরোজ আহমেদ নয়ন , সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান, দপ্তর সম্পাদক সুজন দরিয়া, প্রচার সম্পাদক জাহিদুল হাসান বুলেট । শুভেচ্ছা বিনিময়কালে তারা বলেন,
অতি অল্প সময়ে চ্যানেল এস প্রবাসীদের হৃদয়ে জায়গা করে নিয়েছে, প্রবাসীদের ই-পাসপোর্ট জটিলতা সহ দেশ ও জাতির উন্নতির জন্য কাজ করবে চ্যানেল এস এমনটাই প্রত্যাশা করেন অতিথিরা।

অনুষ্ঠানে বিভিন্ন টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সহযোগীতায় ছিলেন সানসিটি পলিক্লিনিক , ঢাকা মেডিকেল সেন্টার , ফ্রেন্ডি টেলিকম, আল তামাম বিজনেস সলিউশন , প্রাণ, ফ্লাই বুরুজ, গাল্ফ টলেডো রেস্টুরেন্ট।

জেদ্দা থেকে আগত সংগীত শিল্পী লায়ন ইসরাতের মনোমুগ্ধকর গানের তালে তালে উচ্ছ্বসিত আগত প্রবাসীরা।

পড়ুন:মোজতবা খামেনি তার বাবার জানাজায় যোগ দিলে ইসরাইল গুপ্তহত্যা করতে পারে

দেখুন:ইংল্যান্ডের ৩২০ বছর পুরোনো চা এখন মালিবাগে 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন