বিজ্ঞাপন

হাইভোল্টেজ ম্যাচে কি একসঙ্গে নামবেন ভিনি-নেইমার?

নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ব্রাজিলের দুই তারকা ভিনিসিয়ুস জুনিয়র ও নেইমারকে একসঙ্গে মাঠে দেখার সম্ভাবনা। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এ বিষয়টি নিয়ে কোচ কার্লো আনচেলত্তির মন্তব্য নতুন করে কৌতূহল তৈরি করেছে।

বিজ্ঞাপন

নরওয়ের বিপক্ষে কোনো এক পর্যায়ে এই দুই তারকাকে একসঙ্গে মাঠে নামানো হবে কি না—এমন প্রশ্নের জবাবে ইতালিয়ান কোচ বলেন, “নেইমার ও ভিনি একসঙ্গে খেলতে পারে। আমি মনে করি তারা একসঙ্গে খেলবে।”

ভিনিসিয়ুসের পজিশন পরিবর্তন নিয়েও কথা বলেন আনচেলত্তি। তার ভাষায়, ভিনি দীর্ঘদিন ধরেই বিভিন্ন পজিশনে খেলছেন, ক্লাব রিয়াল মাদ্রিদে যেমন, জাতীয় দলেও তেমনই ধারাবাহিকতা বজায় রেখেছেন।

তিনি বলেন, ভিনি উইং থেকে যেমন অ্যাসিস্ট করতে পারেন, তেমনি গোল করার ক্ষেত্রেও সমান কার্যকর।

অন্যদিকে বিশ্বকাপ শুরুর আগে কাফ ইনজুরিতে পড়েন নেইমার। এরপর প্রথম দুই ম্যাচে তাকে বেঞ্চে রাখা হয়। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিনি মাত্র শেষ ১৫ মিনিট মাঠে নামেন। জাপানের বিপক্ষে ম্যাচে অতিরিক্ত সময়ে তাকে নামানোর পরিকল্পনা থাকলেও নির্ধারিত সময়েই গ্যাব্রিয়েল মার্তিনেল্লির একমাত্র গোলে জয় নিশ্চিত হয়ে যায়, ফলে আর খেলার সুযোগ পাননি তিনি।

সব মিলিয়ে নরওয়ের বিপক্ষে ম্যাচে ব্রাজিলের সম্ভাব্য একাদশ ও নেইমার–ভিনিসিয়ুস জুটিকে ঘিরে এখন উত্তেজনা তুঙ্গে।

পড়ুন: প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন