ঢাকার দোহার উপজেলায় এক প্রবাসী পরিবারের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে| ঘরের তালা কেটে ভেতরে প্রবেশ করে আলমারি ও আসবাবপত্র ভাঙচুরের পর প্রায় ২০ ভরি স্বর্ণ অর্লংকার এবং নগদ সাড়ে ৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা| রোববার ভোরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর কুসুমহাটি গ্রামের মৃত আলফু খানের ছেলে কাশেম খার বাড়িতে এ ঘটনা ঘটে|
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘরের মূল দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করেছে চোরেরা| এরপর আলমারি ও অন্যান্য আসবাবপত্র ভেঙে পুরো ঘর তছনছ করে মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়|
ভুক্তভোগী কাশেম খা জানান, তাঁর চার ছেলের মধ্যে দুইজন যুক্তরাজ্যে এবং দুইজন কাতারে কর্মরত| শুক্রবার দুপুরে তিনি ও তাঁর স্ত্রী ঢাকার বাসায় যান| শনিবার ভোরে কাতারপ্রবাসী এক ছেলে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান| পরে তাঁরা গ্রামের বাড়িতে না গিয়ে ঢাকার বাসাতেই অবস্থান করেন| রোববার ভোরে তাঁর পুত্রবধূ ফোন করে গ্রামের বাড়িতে চুরির খবর জানান| পরে ঘটনাস্থলে এসে তারা দেখতে পান, ঘরের দরজা কেটে ভেতরে ঢুকে আলমারি ভেঙে প্রায় ২০ ভরি স্বর্ণালংকার ও নগদ সাড়ে ৫ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা|
দোহার থানার উপপরিদর্শক (এসআই) জীবন চন্দ্র বর্মন বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে| এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি| বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে|
পড়ুন:ঝালকাঠিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ১ জন নিহত আহত ১০ জন
দেখুন:ইংল্যান্ডের ৩২০ বছর পুরোনো চা এখন মালিবাগে
ইমি/


