বিজ্ঞাপন

দোহারে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে মহিলাদলের কলম ও পানি বিতরণ

ঢাকার দোহার উপজেলায় এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও কলম তুলে দেন ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শিলা। সোমবার জয়পাড়া ডিগ্রি কলেজের সামনে কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থী ও অভিভাবকদের হাতে উপহার তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শিলা, দোহার উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ঝর্ণা মোল্লা, সিনিয়র যুগ্ম সম্পাদক ইশিতা খান, সাংগঠনিক সম্পাদক সায়মা আক্তার ঝুনু, শাহনাজ আক্তার, প্রচার সম্পাদক সাবিনা নাসরীন, সাবিহা আক্তার, দপ্তর সম্পাদক বিথি আক্তার, কাজল রেখা, রিনা আক্তার,মিতু আক্তার, সুলতানাসহ অন্যান্য নেতাকর্মীরা।

এর আগে শ্রমিকদের মাঝে ও বিভিন্ন বাসা বাড়িতে গিয়েও শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ উপহার হিসেবে তুলে দেন মহিলা দলের নেতাকর্মী।

জয়পাড়া কলেজের কেন্দ্রের পরীক্ষার্থী আব্দুল রাহিমসহ অনেকে জানান, পরীক্ষার আগ মুহূর্তে মহিলা দলের উপহার পেয়ে খুশি। এমন আয়োজনের জন্য জেলা মহিলা দলকে ধন্যবাদ জানান।

এ বিষয়ে ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শিলা বলেন, আমরা ঢাকা জেলা মহিলা দল ও দোহার উপজেলা মহিলা দলের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের বাসায় বাসায় গিয়ে শিক্ষা উপকরণ দিয়েছি। আজ সকালে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময়ও পরীক্ষার্থীদের হাতে কলম ও বিশুদ্ধ পানি তুলে দিয়েছি। মহিলা দল এরকম সামাজিক ও মানবিক উদ্যোগ চলমান থাকবে বলে জানান তিনি।

মালিকান্দা মেগুলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অজয় কুমার রায় বলেন, এইচএসসি পরীক্ষার্থীদের বাসায় শিক্ষা উপকরণ উপহার পৌছে দেওয়া ও কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের হাতে বিশুদ্ধ পানি ও কলম তুলে দেওয়া নিঃসন্দেহে ভালো উদ্যোগ আমি জেলা মহিলা দলের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।

পড়ুন : দেশে প্রথমবারের মতো ‘জাতীয় গ্রামীণ উন্নয়ন দিবস’

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন