বিজ্ঞাপন

ঝিনাইদহে আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ , আহত ১

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাচড়া গ্রামে আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে মামুন হোসেন নামের (২২) এক যুবক আহত হয়েছেন। ৮ জুলাই রাত ২ টার দিকে এ ঘটনা ঘটে ।

বিজ্ঞাপন

জানা গেছে, গতকাল রাতে আর্জেন্টিনা- মিশর খেলার শেষ হওয়ার আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকরা হাতিহাতিতে জড়িয়ে পড়ে । পরে তা সংঘর্ষে রুপ নেয় । সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হলে তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় ও গুরুতর আহত মামুন হোসেনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ।

কালিগঞ্জ থানা ওসি জেল্লাল হোসেন জানান, এ বিষয়ে এখনও কেউ অভিযোগ দেয়নি । অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন : চাকরি হারানো প্রায় ১৬২ জন সৈনিক পাচ্ছেন ভূতাপেক্ষ সুযোগ সুবিধা, প্রক্রিয়াধীন আরও ৫০০ জন

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন