বিজ্ঞাপন

শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য পুলিশকে অপব্যবহার করেছে : সারজিস আলম

এনসিপি’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জুলাই অভ্যুত্থানের আগে বাংলাদেশ পুলিশ নামক যে প্রতিষ্ঠান রয়েছে এই প্রতিষ্ঠানটিকে শেখ হাসিনা নিজে ক্ষমতায় টিকে থাকার জন্য ইচ্ছামত অপব্যবহার করেছে। আমরা চাই পুলিশ থেকে শুরু করে যত আইন শৃঙ্খলা বাহিনী আছে, আপনারা কাজের মধ্য দিয়ে গৌরব এবং সম্মান ফিরিয়ে আনবেন।

বুধবার বিকালে টাঙ্গাইলের কালিহাতীতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জুলাই পদযাত্রা শেষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন।

তিনি আরো বলেন, প্রত্যেকটা দল ক্ষমতায় থাকার জন্য পুলিশকে ব্যবহারের চেষ্টা করবে। আপনারা যদি পেশাদারিত্ব বিসর্জন দেন তাহলে কোন দিনও নিজের বিবেকের কাছে মাথা উচু করে দাড়াতে পারবেন না।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে তিনি বলেন, আগামীর বাংলাদেশে নতুন করে আর শেখ হাসিনা হতে দেবো না। আপনি অভ্যুত্থানের পর বাংলাদেশে এসেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। আপনার জেলা ও উপজেলার নেতাকর্মীরা যদি অনাকাঙিক্ষত ঘটনা ঘটায়, চাঁদাবাজি করে, সিন্ডিকেট চালায়, মাদকের ব্যবসা করে, আমার নিরাপরাধ ভাইদের উপর জুলম করে এর দায় আপনাকে নিতে হবে।

এসময় আরও বক্তব্য রাখেন এনসিপি’র যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষার, উত্তরাঞ্চলের ডেপুটি মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, জেলা এনসিপির আহ্বায়ক কামরুজ্জমান শাওন ও এনসিপির সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন : দাগনভূঞা পৌরসভায় মহাপরিকল্পনা প্রণয়নে প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন