বিজ্ঞাপন

গাংনীতে ঘুমন্ত ব্যক্তিকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

মেহেরপুরের গাংনী উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রিপন আলী (৪৩) নামে এক ব্যক্তিকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার(৮ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হিন্দা গ্রামের স্কুলপাড়ায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আহত রিপন আলী হিন্দা গ্রামের মৃত লুৎফুর রহমানের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

পরিবারের দাবি, রাতের অন্ধকারে গরু চুরির উদ্দেশ্যে কয়েকজন বাড়িতে প্রবেশ করে। এ সময় ঘুমন্ত রিপন আলীর ওপর দেশীয় ধারালো অস্ত্র (হাসুয়া) দিয়ে হামলা চালানো হয়। হামলায় তার কানের পাশ থেকে গাল পর্যন্ত গভীর ক্ষত হয়।

আহত রিপন আলী জানান, প্রতিবেশী সেলিম রেজার সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক বিরোধ চলছিল। এর আগেও জমির ফসল নষ্ট করার ঘটনা ঘটেছে। সেই বিরোধের জের ধরেই ঘুমন্ত অবস্থায় তার ওপর হামলা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

রিপন আলীর ভাই মিলন বলেন, ঘটনার আগে টর্চলাইট মারা নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রাতে ঘুমন্ত অবস্থায় সেলিম রেজা তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেন বলে তিনি দাবি করেন।

তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য নাজমুল হোসেন খোকন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যান তিনি। প্রাথমিকভাবে জানতে পেরেছেন, সন্দেহ ও পূর্ব বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক জানান, রিপন আলীর কানের পাশ থেকে গাল পর্যন্ত গভীর ক্ষত রয়েছে। সেখানে ১১টি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত সেলিম রেজার বক্তব্য পাওয়া যায়নি।

পড়ুন : জঙ্গল থেকে গলাকাটা অবস্থায় হেঁটে আসা সেই ইরা মনি হত্যা মামলার রায় আজ

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন