বিজ্ঞাপন

গোয়ালপাড়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচিত হলেন সেলিম হোসেন দিপু!

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নের গোয়ালপাড়া উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. সেলিম হোসেন দিপু।
নির্বাচিত হওয়ার পর বিদ্যালয়ের অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শুভানুধ্যায়ীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, একজন সৎ, পরোপকারী ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে তিনি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার অনুকূল পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
শুভেচ্ছা বার্তায় বলা হয়, “একজন যোগ্য ও আদর্শবান মানুষের হাতে আমাদের প্রাণের বিদ্যালয়ের দায়িত্ব অর্পিত হয়েছে। তার নেতৃত্বে বিদ্যালয়টি সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছাবে এবং শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী হবে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, মো. সেলিম হোসেন দিপু বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী। পাশাপাশি তিনি নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান-এর বিশেষ সহকারী হিসেবেও দায়িত্ব পালন করছেন।
নবনির্বাচিত অভিভাবক সদস্য মো. সেলিম হোসেন দিপুর জন্য স্থানীয়রা দোয়া ও শুভকামনা জানিয়েছেন। তারা আশা করছেন, নতুন দায়িত্ব তিনি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করবেন এবং গোয়ালপাড়া উচ্চ বিদ্যালয়কে আরও সমৃদ্ধ করতে কার্যকর ভূমিকা রাখবেন।

বিজ্ঞাপন

পড়ুন:‘আগামী ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠাবে সরকার’

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন