সিরাজগঞ্জে বাসচাপায় অটোরিকশা আরোহীর মা ও ছেলে নিহত হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৩ জন। এ সময় বাস ও চালকের সহকারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলো, কামরাখন্দ উপজেলার নূরনগর গ্রামের বিপ্লব হোসেনের স্ত্রী নিলা বেগম (২৫) ও ছেলে মাহিম (৩)।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বগুড়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস মহাসড়কের হাটিকুমরুল এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা মা ও ছেলে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আরও তিনজন আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
দুর্ঘটনাকবলিত বাসটি যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা থেকে আটক করা হয়েছে। বাস চালকের সহকারীকে আটক করেছে পুলিশ।
পড়ুন : গোয়ালপাড়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচিত হলেন সেলিম হোসেন দিপু!


