বিজ্ঞাপন

মির্জাপুরে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

টাঙ্গাইলের মির্জাপুরে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজু (৩৫) নামক এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে উপজেলার মির্জাপুর বাইপাস এলাকায় ধলা মিয়ার গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজু গ্যারেজে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চার্জে সংযোগ দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলে থাকা লোকজন দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাজুর বাড়ি বরিশাল জেলায়। তিনি দীর্ঘদিন ধরে মির্জাপুর বাইপাস এলাকার ধলা মিয়ার গ্যারেজে কাজ করতেন বলে জানা গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

পড়ুন : সিরাজগঞ্জে বাস চাপায় অটোভ্যানের যাত্রী মা-ছেলে নিহত, আহত ৩

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন