বিজ্ঞাপন

মেহেরপুরে বাড়ির সামনে বোমা সদৃশ বস্তু

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের চর গোয়াল গ্রামে একটি বাড়ির সামনে বোমা সদৃশ বস্তু রেখে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে জাহিদুল ইসলামের বাড়ির সামনে বস্তুটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জাহিদুল ইসলাম কুষ্টিয়ার মিরপুর উপজেলার মাহাদিপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে এবং বর্তমানে চর গোয়াল গ্রামে নানা ভাদু মন্ডলের নাতি। জাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে তার নানা বাড়িতে বসবাস করেন।

স্থানীয়রা জানান, রাতে বাড়ির সামনে সন্দেহজনক বস্তুটি দেখতে পেয়ে কেউ কাছে যাননি। পরে পুলিশকে খবর দেওয়া হয়। তারা দ্রুত বোমা নিষ্ক্রিয়কারী দল এনে বস্তুটি পরীক্ষা এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বস্তুটি পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : সিরাজগঞ্জে ফার্মেসি মালিককে হত্যা করে টাকা ছিনতাই, ৭ জনের যাবজ্জীবন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন