বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ রাতেই মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই শক্তিশালী দল স্পেন ও বেলজিয়াম। সেমিফাইনালে জায়গা নিশ্চিত করতে হাই ভোল্টেজ ম্যাচে বাংলাদেশ সময় রাত ১ টায় মাঠে নামছে দুই দল।
এদিকে চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত দুর্দান্ত ছন্দে রয়েছে স্পেন। শেষ ষোলোতে শক্তিশালী পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় দলটি। পুরো টুর্নামেন্টজুড়ে তাদের পাসিং, প্রেসিং ও আক্রমণাত্মক ফুটবল নজর কেড়েছে।
অন্যদিকে, বেলজিয়ামকেও অবহেলা করার কোন সুযোগ নেই। কেভিন ডি ব্রুইনার অভিজ্ঞতা, জেরেমি ডোকুর গতি এবং রোমেলু লুকাকুর ফিনিশিং ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সক্ষমতা রাখে। নকআউট পর্বে বেলজিয়ামকে তাই কঠিন প্রতিপক্ষ হিসেবেই দেখা হচ্ছে।
ম্যাচের আগে অপ্টা সুপারকম্পিউটারসহ বিভিন্ন বিশ্লেষণী মডেল স্পেনকে এগিয়ে রাখছে। বেশিরভাগ পূর্বাভাসে স্পেনের জয়ের সম্ভাবনা বেশি হলেও বেলজিয়ামের সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পূর্বাভাস অনুযায়ী ম্যাচটি স্পেন ২-১ ব্যবধানে জিততে পারে। তবে যদি ডি ব্রুইনা ও ডোকু নিজেদের সেরা খেলাটা খেলতে পারেন, তাহলে ম্যাচটা হতে পারে এই বিশ্বকাপের অন্যতম সেরা থ্রিলার।
পড়ুন: আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে বড় সুখবর সুইজারল্যান্ডের
আর/


