বিজ্ঞাপন

মধুপুর বধ করে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সুপার সিক্সে ঘাটাইল: মাঠজুড়ে শুধুই উল্লাস


প্রথম লেগের ক্ষত দগদগে ছিল মধুপুরের বুকে, ঘরের মাঠে ১-০ গোলের হার। প্রতিশোধের আগুন বুকে নিয়ে সোমবার (১৩ জুলাই) ঘাটাইল সরকারি জিবিজি কলেজ মাঠে পা রেখেছিল মধুপুর উপজেলা একাদশ। কিন্তু মাঠের লড়াইয়ে রোমাঞ্চ ছড়ালেও শেষ পর্যন্ত গল্পের চিত্রনাট্য বদলাতে পারল না তারা। ঘরের মাঠে হাজারো দর্শকের করতালির জোয়ারে ভেসে আবারো মধুপুরকে ২-০ গোলে হারিয়ে মাঠ ছাড়ল ঘাটাইল উপজেলা একাদশ। এই টানা জয়ে দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে দাপটের সাথে ‘সুপার সিক্স’ রাউন্ড নিশ্চিত করল ঘাটাইল।


ম্যাচের শুরু থেকেই ঘরের মাঠের চেনা কন্ডিশন আর চেনা দর্শকের গর্জনে উজ্জীবিত ছিল ঘাটাইল। আক্রমণ-পাল্টা আক্রমণে প্রথমার্ধ এক গোল ও দ্বিতীয়ার্ধে ১ গোল খেই হারিয়ে ফেলে মধুপুরের রক্ষণভাগ। ঘাটাইলের একের পর এক বিষাক্ত কাউন্টার অ্যাটাকে কেঁপে ওঠে মধুপুরের ডিফেন্স লাইন। ম্যাচের ডেডলক ভেঙে প্রথম গোলটি আসতেই উল্লাসে ফেটে পড়ে পুরো মাঠ। এর কিছুক্ষণ পর ব্যবধান ২-০ করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় ঘাটাইল। মধুপুর সমতায় ফেরার কিছু চেষ্টা করলেও ঘাটাইলের জমাট রক্ষণের সামনে তা বারবার ভেস্তে যায়।


দীর্ঘ ১১ বছর পর টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ মাঠে গড়ানোয় জেলাজুড়ে যে ফুটবল উন্মাদনা তৈরি হয়েছে, আজকের ম্যাচটি ছিল তারই প্রতিচ্ছবি। হাইভোল্টেজ এই ম্যাচটি উপভোগ করতে মাঠে উপস্থিত হয়েছিলেন দুই উপজেলার শীর্ষস্থানীয় কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। ঘাটাইল উপজেলা প্রশাসনের আয়োজিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সেলিম মিঞা। ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলার নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, মধুপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন, ঘাটাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জায়েদ হোছাইন। এছাড়াও মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন ঘাটাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বিলাল হোসেন, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন সরকার,সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, ঘাটাইল বিআরডিবির চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদ,ঘাটাইল পৌর বিএনপি সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন হেলাল,মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স ও সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, ঘাটাইল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন ধলাসহ স্থানীয় ক্রীড়ামোদী নেতৃবৃন্দ। রেফারির শেষ বাঁশি বাজার সাথে সাথেই ঘাটাইল শিবিরে শুরু হয় উৎসব। মাঠে উপস্থিত হাজারো ফুটবলপ্রেমী করতালি আর স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। টানা দুই ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে থাকা ঘাটাইল উপজেলা একাদশ এখন পরবর্তী ‘সুপার সিক্স’ রাউন্ডের জন্য পুরোপুরি প্রস্তুত। অন্যদিকে, এই হারের পর টুর্নামেন্ট থেকে বিদায়ের ঘণ্টায় বিষাদের ছায়া মধুপুর শিবিরে।

এবার ফুটবলপ্রেমীদের চোখ থাকবে টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে, যেখানে আগামী দিনগুলোতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের আসল রোমাঞ্চ—সুপার সিক্সের মহারণ!

বিজ্ঞাপন

পড়ুন : সাইবার স্পেসে মাদক ব্যবসায় মৃত্যুদণ্ডের বিধান রেখে বিল পাস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন