বিজ্ঞাপন

চার দিনের মধ্যে আলুতলা স্লুইচ গেটের সংস্কার শেষ হবে: কেসিসি প্রশাসক

খুলনা মহানগরীর মাথাভাঙ্গা এলাকায় আলুতলা স্লুইচ গেট (দশগেট) সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। রোববার (১২ জুলাই) সকালে তিনি সংস্কারকাজ পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

কেসিসি সূত্র জানায়, দীর্ঘদিনের পুরোনো আলুতলা স্লুইচ গেটটি জরাজীর্ণ হয়ে পড়েছে। সম্প্রতি গেটের একটি অংশ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করায় জরুরি ভিত্তিতে সংস্কারকাজ শুরু করা হয়।

পরিদর্শনকালে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, গত তিন দিনের টানা বর্ষণে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হলেও অধিকাংশ স্থানের পানি ইতোমধ্যে নেমে গেছে। তবে আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে জলাবদ্ধতা প্রতিরোধে কেসিসি তিনটি মনিটরিং কমিটি গঠন করেছে। কর্মকর্তা-কর্মচারীরা ড্রেন ও খালের প্রতিবন্ধকতা অপসারণ করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে কাজ করছেন।

তিনি জানান, নগরীর সব স্লুইচ গেট পর্যায়ক্রমে সংস্কারের পরিকল্পনা রয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত আলুতলা স্লুইচ গেটের সংস্কারকাজ আগামী চার দিনের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

পরিদর্শন শেষে প্রশাসক মাথাভাঙ্গার দশগেট ছাড়াও ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ডের মতিয়াখালী ও লবণচরা এলাকার ড্রেনের পানিপ্রবাহ এবং বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমও পরিদর্শন করেন।

এ সময় কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, কনজারভেন্সি অফিসার মো. অহিদুজ্জামান খান, ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাফিকুল হাসান দিদার, সহকারী প্রকৌশলী মো. ওবায়দুল্লাহ খান, উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মো. সেলিমুল আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : নকল করতে না দেওয়ায় এইচএসসি পরীক্ষা কেন্দ্র ভাঙচুরের ঘটনায় অজ্ঞাত শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন