বিজ্ঞাপন

দুর্যোগ মোকাবিলায় মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

অতিবৃষ্টি ও সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার করতে মেহেরপুর সদর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবলু সূত্রধর।

সভায় চলমান দুর্যোগপূর্ণ পরিস্থিতি, অতিবৃষ্টি ও সম্ভাব্য জলাবদ্ধতা ও অন্যান্য দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সব সরকারি দপ্তর ও সংস্থাকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় শুকনো খাবার মজুত, জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা, মেডিকেল টিম প্রস্তুত রাখা এবং স্বেচ্ছাসেবকদের সক্রিয় রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বক্তব্য দেন মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির, মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, মেহেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেন ইয়ামিন মুক্তসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।

সভায় দুর্যোগকালীন সময়ে দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করতে সব দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সম্ভাব্য যেকোনো দুর্যোগ মোকাবিলায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুত থাকার আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বিজ্ঞাপন

পড়ুন : পরিবারের অমতে পালিয়ে বিয়ে- ছেলের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন