বিজ্ঞাপন

‘খামেনিসহ সব হত্যার বিচার নিশ্চিত করা হবে’

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, প্রয়াত সর্বোচ্চ নেতা আলি খামেনিসহ নিহত প্রত্যেক নাগরিকের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা সরকারের একটি গুরুত্বপূর্ণ নীতি।

বিজ্ঞাপন

সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এক প্রতিবেদেনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

তিনি বলেন, ‘এটি সরকারের স্পষ্ট দায়িত্ব। পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই প্রক্রিয়ার অংশ।’

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কথিত অপরাধের প্রমাণ নথিভুক্ত করতে এবং বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক সব ধরনের সুযোগ-সুবিধা কাজে লাগাবে ইরান।’


বাঘেই আরও জানান, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বিষয়ে ওমানের সঙ্গে একটি যৌথ ব্যবস্থা গড়ে তুলতে চায় ইরান। তবে যুক্তরাষ্ট্রের চাপের কারণে মাসকাটের সঙ্গে এ বিষয়ে অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে।

পড়ুন: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন