বিজ্ঞাপন

আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার এবং শহিদ জিয়া শিশু পার্ক পরিদর্শন করেন প্রতিমন্ত্রী

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার ও আঞ্চলিক মুরগি খামার পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সংলতান সালাউদ্দিন টুকু, এমপি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রীকে গবেষণাগার অভ্যন্তরের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখান প্রতিষ্ঠানের উপ-পরিচালক ড. মো. গোলাম মোস্তফা।

এ সময় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান, রাজশাহী বিভাগীয় প্রাণীসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. আনন্দ কুমার অধিকারী, আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগারের সাইন্টিফিক অফিসার মিনার মাহমুদ, সাইন্টিফিক অফিসার ইয়াদুল ইসলাম, আঞ্চলিক মুরগি খামারের উপ-পরিচালক ডা. মোহাম্মাদ তোফিজুল ইসলাম, পোল্ট্রি জেনেটিসিস্ট ডা. অসীম কুমার প্রামাণিক, জুনিয়র অফিসার (প্রডাকশন) আব্দুল হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

অপরদিকে রাজশাহী সিটি কর্পোরেশন পরিচালিত শহীদ জিয়া শিশু পার্ক পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। সোমবার বিকেলে তিনি শহীদ জিয়া শিশু পার্কটি পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এ পার্কের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাংবাদিকদের বলেন, রাজশাহীতে শিশুদের বিনোদনের এ কেন্দ্রটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে নামকরণের কারণে বিগত ফ্যাসিস্ট সরকার এটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়। বিগত সময়ে পার্কটির কোন উন্নয়ন করা হয়নি। শহীদ জিয়া শিশু পার্কটির উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এ সময় পার্কটিকে আরও আকর্ষণীয় করতে এখানে বার্ড কর্ণার, ফিস একুরিয়াম স্থাপন করার বিষয়ে তিনি পরামর্শ প্রদান করেন।

পরিদর্শনকালে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেল রানা, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মইন পরাগসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : ধামরাইয়ে শ্বশুরবাড়ির সামনে গাছে ঝুলে ব্যক্তির মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন