বিজ্ঞাপন

নিকুঞ্জে পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করলো স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন

টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় রাজধানীর নিচু এলাকাগুলোর মানুষের দুর্ভোগ যখন চরমে, তখন পানিবন্দি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন’। রাজধানীর নিকুঞ্জের জামতলায় আকস্মিক জলাবদ্ধতায় আটকে পড়া ৫০টি পরিবারের মাঝে খিচুড়ি বিতরণ করেছে সংগঠনটি। সোমবার বিকেলে নিকুঞ্জের জামতলার জাহিদ ইকবাল চত্বর প্রাঙ্গণে ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’র সার্বিক সহযোগিতায় এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সাম্প্রতিক টানা বৃষ্টিতে নিকুঞ্জের বেশ কিছু নিচু এলাকায় পানি জমে চরম বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষজন রান্নার সংকটে পড়েছেন। এমন পরিস্থিতিতে মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসে স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন।

খাদ্য বিতরণকালে উপস্থিত ছিলেন নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটির সভাপতি জাহিদ ইকবাল, দপ্তর সম্পাদক এ এম আইয়ুব পাপ্পু, তাসবির ইকবাল, মাসুম সরকার, আমির হোসেন এবং জুনাইদ আল হাবিব প্রমুখ।

এ বিষয়ে নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটির সভাপতি জাহিদ ইকবাল সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “অথই পানিতে বন্দি মানুষের একবেলা খাওয়ার সুযোগ করে দিয়েছে স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন, আমরা সোসাইটির পক্ষ থেকে শুধুমাত্র মানুষের হাতে তা পৌঁছে দিয়েছি। সব ভালো এবং সুন্দর কাজের সঙ্গে নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি সবসময় ছিলো, আগামীতেও এভাবে থাকবে।”

স্বপ্ন নিয়ে ফাউন্ডেশনের দায়িত্বশীল প্রতিনিধিরা জানান, প্রতিকূল পরিস্থিতিতে সমাজের সুবিধাবঞ্চিত ও সংকটে পড়া মানুষের মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য। নিকুঞ্জের এই উদ্যোগের ধারাবাহিকতায় আগামীতেও দেশের যেকোনো দুর্যোগে এবং মানবিক সংকটে তাদের এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

পাশাপাশি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালীদেরও এই দুর্যোগপূর্ণ সময়ে নিজ নিজ অবস্থান থেকে বন্যার্ত ও পানিবন্দি মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।

বিজ্ঞাপন

পড়ুন : যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালনে নেত্রকোনায় কর্মসূচি গ্রহণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন