বিজ্ঞাপন

এতিম কন্যার বিয়েতে মানবিক দৃষ্টান্ত: অভিভাবকের ভূমিকায় পিরোজপুরের জেলা প্রশাসক

পিরোজপুরে প্রথমবারের মতো সরকারি শিশু পরিবার (বালিকা)-এ বসবাসরত এক পিতামাতাহীন কন্যার বিয়ে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সুষ্ঠু, মর্যাদাপূর্ণ ও পারিবারিক পরিবেশে সম্পন্ন হয়েছে। মানবিক এ উদ্যোগটি জেলাজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

১২ জুলাই ২০২৬ তারিখে সরকারি শিশু পরিবার (বালিকা), পিরোজপুর-এর একজন পিতামাতাহীন কন্যার জীবনের নতুন অধ্যায়ের সূচনালগ্নে পাশে দাঁড়ায় জেলা প্রশাসন, পিরোজপুর। কন্যাটির বিবাহ অনুষ্ঠানে স্বয়ং উপস্থিত থেকে একজন অভিভাবকের দায়িত্ব পালন করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ।

জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর, পিরোজপুর-এর উদ্যোগে বিয়ের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এ সময় নবদম্পতির সুখী, সুন্দর ও সমৃদ্ধ দাম্পত্য জীবনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও দোয়া জানানো হয়।

এদিকে, এই মানবিক উদ্যোগের সংবাদটি বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশ ও প্রচার করায় জেলা প্রশাসক জনাব আবু সাঈদের পক্ষ থেকে জেলার সকল গণমাধ্যমকর্মী ও সাংবাদিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, গণমাধ্যমের দায়িত্বশীল ও ইতিবাচক সংবাদ পরিবেশনার মাধ্যমে সমাজে মানবিক মূল্যবোধ, সহমর্মিতা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বার্তা আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এ ধরনের ইতিবাচক সংবাদ সমাজে মানবিক উদ্যোগকে উৎসাহিত করার পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জেলা প্রশাসন, পিরোজপুর বিশ্বাস করে, প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জনকল্যাণমূলক কার্যক্রম আরও বেগবান হবে এবং একটি মানবিক, সহানুভূতিশীল ও কল্যাণমুখী সমাজ গঠনে তা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

বিজ্ঞাপন

পড়ুন : সাইবার স্পেসে মাদক ব্যবসায় মৃত্যুদণ্ডের বিধান রেখে বিল পাস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন