বিজ্ঞাপন

শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগমকে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির ফুলেল শুভেচ্ছা

শরীয়তপুরের জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম  পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হওয়ায় তাকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের জেলা প্রশাসকের অফিস কক্ষে আনুষ্ঠানিক ভাবে জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম এর হাতে ফুলের তোরা তুলে দেন  রিপোর্টার্স ইউনিটির পক্ষে সংগঠনের নেতৃত্বরা।

এ সময় জেলা প্রশাসক সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শরীয়তপুরে থাকবে।   যাতে করে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে সাংবাদিকদের   ভূমিকা থাকে অপরিসীম। অন্যায়ের বিরুদ্ধে  আপনারা ঐক্যবদ্ধ থাকবেন।  আপনাদের লিখনীতে যেন সাধারণ মানুষের কল্যানে কাজ হয়।

এসময় উপস্থিত ছিলেন,  শরীয়পুর রিপোর্টার্স ইউনিটির  প্রস্তুতি কমিটির আহবায়ক, রায়হান কবির সোহেল,  সদস্য সচিব মফিজুর রহমান রিপন, এটিএন বাংলা প্রতিনিধি রোকনুজ্জামান পারভেজ,প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সময়ের আলো প্রতিনিধি,  এস এম সফিকুল ইসলাম স্বপন,  মাছরাঙ্গা টেলিভিশন   এর শরীয়তপুর রিপোর্টার কবিব উজ্জামান, এশিয়ান টিভি ও নিউ এইজ পত্রিকার প্রতিনিধি এম বি কাজী নাসির, সাপ্তাহিক শরীয়তপুর পত্রিকার নির্বাহী সম্পাদক আমিনুল হক দুলাল,  ডেইলি স্টার প্রতিনিধি জাহিদ হাসান রনি,   দৈনিক আমার সংবাদ এর প্রতিনিধি   মোঃ নুরুজ্জামান শেখ, ভোরের দর্পন প্রতিনিধি সাইফুল ইসলাম,  দেশকাল প্রতিনিধি রকি আহম্মেদ, অগ্নিশিখা পত্রিকার জেলা প্রতিনিধি ইব্রাহীম মোল্লা, জি টিভি বাংলা ও গণমুক্তি  প্রতিনিধি ফিরোজ আলম, দূরবীন নিউজ এর আছিফুর রহমান রাহুলসহ অন্যান্য সাংবাদিকগণ  উপস্থিত ছিলেন।

পড়ুন:গোপালগঞ্জে নানা আয়োজনে ইমাদ পরিবহনের একযুগপূর্তি উদযাপন

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন