একাত্তরের শহীদদের মতো চব্বিশের জুলাই শহীদদের স্মৃতি ধরে রাখতে সারাদেশে শহীদদের নামে স্মৃতি ফলক তৈরি করবে সরকার বলে জানিয়েছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান।
মঙ্গলবার সকালে কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় শহীদ রিয়াজ স্মৃতিচত্তর উদ্বোধন কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তিনি বলেন, জুলাই স্মৃতি কখনো ভুলে যাওয়ার নয়, ৭১ যেভাবে ভুলে যাওয়া যাবে না জুলাই ভুলে যাওয়ার কোন সুযোগ নেই। একাত্তরের শহীদদের জন্য যেভাবে শহীদ মিনার তৈরি করা হয়েছে। জুলাই শহীদদের জন্য একইভাবে স্মৃতি স্তম্ভ তৈরি করে তাদেরকে সবসময়ের জন্য স্মরণ রাখা হবে।
স্মৃতি ফলক উদ্বোধন কালে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুক,শহীদ রিয়াজের বাবা,চাচা ও পরিবারের সদস্য সহ জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।
পড়ুন:আখাউড়ায় নতুন বরিশল ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম শুরু
ইমি/


