বিজ্ঞাপন

টাঙ্গাইলে স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালন

বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে টাঙ্গাইলের কালিহাতীতে মহান স্বাধীনতার ইশতেহার পাঠক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা শাজাহান সিরাজের ৬ষ্ঠ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দিনব্যাপী শাজাহান সিরাজ কলেজে স্মরণ সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়৷
এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য শিল্পপতি লুৎফর রহমান মতিন।

শাজাহান সিরাজ কলেজ পরিচালনা পরিষদের সভাপতি এবং শাহজাহান সিরাজের মেয়ে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লার সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, মরহুমের স্ত্রী ও নারীনেত্রী রাবেয়া সিরাজ।

এ সময় উপজেলা বিএনপির নেতা, মরহুমের অনুসারী ও শিক্ষকরা স্মৃতিচারণ করেন। দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এছাড়া অনন্য কর্মসূচির মধ্যে ছিল- মরহুমের কবর জিয়ারত এবং পুষ্পস্তবক অর্পণ, কোরআনখানি, দুঃস্থ শিশুদের মাঝে খাবার বিতরণ।

২০২০ সালের এই দিনে ৭৭ বছর বয়সে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শাজাহান সিরাজ অসুস্থাবস্থায় ঢাকায় মৃত্যুবরণ করেন।

বিজ্ঞাপন

পড়ুন : খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন