বিজ্ঞাপন

বিটকয়েনে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে যুবক আটক

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় বিটকয়েন ব্যবহার করে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে মনির শিকদার (৪৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে নড়িয়া উপজেলার চামটা শহিদ স্মৃতি স্কুল মাঠে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন পালিয়ে গেলেও মনির শিকদারকে আটক করা হয়।

পরে জিজ্ঞাসাবাদ ও জব্দ করা মোবাইল ফোন পর্যালোচনায় পুলিশ জানতে পারে, তিনি দীর্ঘদিন ধরে ভিপিএন ব্যবহার করে বিটকয়েনের মাধ্যমে বিভিন্ন অনলাইন বেটিং ওয়েবসাইট ও অ্যাপে জুয়া খেলতেন এবং অর্থ লেনদেন করতেন। এ সময় তার কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়।

পুলিশের দাবি, জব্দ করা মোবাইল ফোনে অনলাইন জুয়া পরিচালনা, বিটকয়েন সংগ্রহ এবং বিকাশ ও নগদের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির সঙ্গে অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে জুয়ার সঙ্গে জড়িত আরও ১০ থেকে ১২ জন অজ্ঞাতনামা ব্যক্তির সম্পৃক্ততার বিষয়েও তদন্ত চলছে।

এ ঘটনায় নড়িয়া থানার এসআই (নিঃ) এরশাদ হোসেন বাদী হয়ে মনির শিকদারসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬, ১৭, ১৯(১), ২৩, ২৫ ও ২৭ ধারায় মামলা দায়ের করেছেন।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে জুয়া পরিচালনায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দ করা আলামত ও ডিজিটাল তথ্য যাচাই-বাছাই করে এ ঘটনায় জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। অনলাইন জুয়া ও এ ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

বিজ্ঞাপন

পড়ুন : খালিয়াজুরীতে মানবিক সহায়তা বিতরণে টাকার বিনিময়ে কার্ড দেওয়ার অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন