বিজ্ঞাপন

পিরোজপুরে মাসব্যাপী পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

‘আমার আঙিনা আমি পরিষ্কার রাখি, ডেঙ্গু, হাম ও চিকুনগুনিয়াসহ রোগবালাই থেকে দূরে থাকি’—এই প্রতিপাদ্য সামনে রেখে জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, মাসব্যাপী পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ, বৃক্ষ বিতরণ ও গার্বেজ ভ্যান বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৫ জুলাই) সকালে জেলা পরিষদের আয়োজনে এবং পৌরসভার সহযোগিতায় পৌর এলাকার উকিলপাড়া–আমলাপাড়ায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুনসহ স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

জেলা পরিষদ জানায়, মাসব্যাপী কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, বৃক্ষ বিতরণ এবং পরিবেশ ও জনস্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

অনুষ্ঠানে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা শুধু সরকারি প্রতিষ্ঠানের দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকেরও দায়িত্ব। ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। তিনি বলেন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে রূপ দিতে পারলে একটি সুস্থ, নিরাপদ ও বাসযোগ্য পিরোজপুর গড়ে তোলা সম্ভব।

কর্মসূচিতে সামাজিক সংগঠন পজেটিভ পিরোজপুর ও এমিনেন্ট বয়েজ পিরোজপুরের সদস্যরা পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণে অংশ নেন।

পড়ুন : বঙ্গোপসাগরে লঘুচাপে উত্তাল সাগর: ৪ সমুদ্র বন্দরে সতর্কবার্তা

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন