বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বরিশাল শিক্ষাবোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুপুর সোয়া ২টার দিকে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে এ কর্মসূচিতে অংশ নেন।

বিজ্ঞাপন

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত কয়েক বছরের তুলনায় এ বছরের প্রশ্নপত্র অনেক বেশি কঠিন হয়েছে। তাদের দাবি, কিছু প্রশ্ন সিলেবাসের বাইরেও করা হয়েছে। পাশাপাশি বৈরী আবহাওয়ার কারণে দেশের অনেক এলাকায় পরীক্ষা নেওয়ার উপযুক্ত পরিবেশ ছিল না।

তারা আরও বলেন, সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হলেও একটি বোর্ডে পরীক্ষা স্থগিত করা হলেও অন্য বোর্ডগুলোতে পরীক্ষা চালিয়ে যাওয়া হয়েছে, যা তাদের কাছে বৈষম্যমূলক বলে মনে হয়েছে।

এদিকে একই দাবিতে রাজধানীর উত্তরায়ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটে উত্তরার বিএনএস সেন্টারের সামনে অবস্থান নিয়ে তারা সড়ক অবরোধ করলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়ায় অনেক পরীক্ষার্থী ভোগান্তির মুখে পড়েছেন। এছাড়া গত ১৩ জুলাই অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান প্রথমপত্রের প্রশ্নেও ত্রুটি ছিল বলে দাবি করেন তারা।

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষা স্থগিতের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা

পড়ুন: উত্তরায় আজও শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন