ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। বুধবার সকালে পৌর এলাকার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় শিক্ষা পদক-২০২৬ বিতরণ ও বৃক্ষরোপণ কার্যক্রম বিটিভির মাধ্যমে সরাসরি দেখানো হয়। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরপরই রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ করা হয়। উপজেলা প্রশাসন এ আয়োজন করে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মিশন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. দৌলত মোহাম্মদ হোসেন ভূঁইয়া, বিএনপি নেতা খন্দকার মো. বিল্লাল হোসেন, মো. বাহার মিয়া, শাহাদাৎ হোসেন লিটন, আবুল ফারুক বকুল, শওকত হোসেন খান সোহাগ, মো. মন্তাজ মিয়া, হাজি মো. জালাল, শেখ আমজাদ হোসেন বাবু, মাওলানা মো. রাসেল, পলাশ মজুমদার, মো. দেলোয়ার হোসেন, মামুন আহমেদ, সমাজসেবক মো. জাহাঙ্গীর আলম, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি হিরালাল সাহা, বিদ্যালয়ের পিটিএ সভাপতি বিশ্বজিৎ পাল বাবু, সহ-সভাপতি মো. শাহ আলম, বিদ্যুৎসাহী সদস্য দীপংকর ঘোষ নয়ন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। ঢাকার কর্মসূচি শেষে অতিথিবৃন্দ বিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করেন।
পড়ুন : বিপৎসীমার ওপরে দেশের ৩ নদীর পানি
সা/


