বিজ্ঞাপন

ফটিকছড়ি উত্তরে কাল সকাল-সন্ধ্যা হরতালের ডাক

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদ। হরতাল কর্মসূচি দাঁতমারা, বাগানবাজার ও নারায়ণহাট ইউনিয়নে পালন করা হবে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার হেয়াকো বাজারে ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদের ব্যানারে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন কমিটির সমন্বয়ক নুরুল আমিন আজাদ।

লিখিত বক্তব্যে তারা উল্লেখ করেন, গত ১০ জুলাই জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাত দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। এরই মধ্যে ঘোষিত সব কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করা হয়েছে। নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এলেও এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি। তাই বাধ্য হয়ে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা দাঁতমারা, বাগানবাজার ও নারায়ণহাট ইউনিয়নে হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

হরতাল চলাকালে তিন ইউনিয়নের সরকারি-বেসরকারি অফিস, যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। তবে হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, ওষুধের দোকানসহ জরুরি সেবাসমূহ হরতালের আওতার বাইরে থাকবে। এছাড়া শিক্ষার্থীদের চলমান পরীক্ষা বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠানও হরতালের আওতামুক্ত রাখা হয়েছে। হরতাল আহ্বানকারীরা আরও জানান, কর্মসূচি চলাকালে ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক এবং গহিরা-হেয়াকো সড়কে যান চলাচল বন্ধ থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন মনির হায়দার, মো. বেলাল হোসেন, নুরুল আলম, সাইফুল ইসলাম, কামাল উদ্দিন, নুরুল আবসার, মো. আনিস, জামাল হোসেন, মো. ইব্রাহীম, শাহাদাত হোসেন, মোহাম্মদ আলমগীর, শফিউল আলম প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন : চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে প্রায় ২ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন