বিজ্ঞাপন

ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে পাট কাটতে গিয়ে বজ্রপাতে আনোয়ার প্রভু (৫৫) ও তার ছেলে নিমাই (২৩) নিহত হয়েছেন। বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের মোহাব্বতপুর গণেশপার গ্রামে এ মর্মান্তিকক ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কবিন্দ্র।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশের পাটক্ষেতে আনোয়ার প্রভু ও তার ছেলে নিমাই একসঙ্গে পাট কাটতে যান। হঠাৎ বৃষ্টি শুরু হলে দুপুরের দিকে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ইউপি সদস্য কবিন্দ্র জানান, পাট কাটার সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই বাবা ও ছেলে মারা যান। তাদের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পরলে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুরে রেললাইন অবরোধ করে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন