বিজ্ঞাপন

দিনাজপুরে রেললাইন অবরোধ করে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এবং পরীক্ষা গ্রহণে ‘দ্বৈত নীতি’ ও বৈষম্যের অভিযোগ তুলে দিনাজপুরে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেছেন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীরা।

আজ বুধবার (১৫ জুলাই) দুপুরে দিনাজপুরের নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন ১৮ নম্বর রেলগেটে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীদের এই আকস্মিক অবরোধের কারণে রেললাইনের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে কিছুক্ষণ অবরোধ পালন করে তারা একটি ঝটিকা মিছিল দিনাজপুর মুনমুন সড়কে বৃক্ষ মিছিল শেষ করে বালুবাড়ী শহীদ মিনার এসে শেষ হয়।

শহীদ মিনারে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা, জলাবদ্ধতা ও তীব্র দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও জোরপূর্বক এইচএসসি পরীক্ষা নেওয়া হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের এই দ্বৈত নীতি ও বৈষম্যমূলক সিদ্ধান্তের কারণে সাধারণ পরীক্ষার্থীরা চরম মানসিক ও শারীরিক হেনস্থার শিকার হচ্ছেন। দুর্যোগের কারণে অনেক শিক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি। এই বৈষম্যের প্রতিবাদে তারা বর্তমান শিক্ষামন্ত্রীর অবিলম্বে পদত্যাগ দাবি করেন।

বিজ্ঞাপন

পড়ুন : মির্জাপুরে পুকুর পরিষ্কার করতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল এক ব্যক্তির

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন