চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েকশতাধিক মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিকেলে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম এমপির নির্দেশনায় এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোলাগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আবু তৈয়ব চৌধুরী।
এসময় তিনি বলেন, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো বিএনপির দায়িত্ব ও অঙ্গীকার। দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় দলের নেতাকর্মীরা সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
ত্রাণ বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন মো. জামির হোসেন, মো. রুস্তম আলী, মো. সাহাবুদ্দিন মনিরসহ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পড়ুন : ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু


