বিজ্ঞাপন

সৌদি আরবের কাছে ১.৯৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রিতে যুক্তরাষ্ট্রের অনুমোদন

সৌদি আরবের কাছে প্রায় ১.৯৬ বিলিয়ন মার্কিন ডলারের ‘অ্যাডভান্সড প্রিসিশন কিল ওয়েপন সিস্টেমস’ (এপিকেডব্লিউএস) বিক্রির সম্ভাব্য অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (১৫ জুলাই) এ তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছ থেকে সর্বোচ্চ ১০ হাজার এপিকেডব্লিউএস-২ এয়ার-টু-এয়ার এবং আরও ১০ হাজার এয়ার-টু-গ্রাউন্ড গাইডেন্স সেকশন কেনার আগ্রহ প্রকাশ করেছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রস্তাবিত এই অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। একই সঙ্গে এটি উপসাগরীয় অঞ্চলের রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান নন-ন্যাটো মিত্র সৌদি আরবের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করবে।

এতে সৌদি আরব নিজেদের ভূখণ্ডের নিরাপত্তা জোরদারের পাশাপাশি ভবিষ্যতের সম্ভাব্য সামরিক হুমকি মোকাবিলায় সক্ষমতা বাড়াতে পারবে বলে আশা করা হচ্ছে। এছাড়া মার্কিন বাহিনী, ন্যাটো এবং অন্যান্য আঞ্চলিক বাহিনীর সঙ্গে দেশটির সামরিক আন্তঃকার্যকারিতাও উন্নত হবে।

চুক্তির প্রধান ঠিকাদার হিসেবে দায়িত্ব পালন করবে যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান বিএই সিস্টেমস। প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত সহায়তার জন্য দীর্ঘমেয়াদে সৌদি আরবে ১৫ জন মার্কিন সরকারি কর্মকর্তা এবং ১৫ জন আমেরিকান ঠিকাদার অবস্থান করবেন।

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের সামরিক সহযোগিতা রয়েছে। এর আগে গত বছরের ৯ সেপ্টেম্বর মিশরে দুই দেশের সেনাবাহিনী যৌথ ‘লাইভ ফায়ার’ মহড়ায় অংশ নেয়, যা তাদের ঘনিষ্ঠ প্রতিরক্ষা অংশীদারিত্বের আরেকটি উদাহরণ।

সূত্র: আল আরাবিয়া

বিজ্ঞাপন

পড়ুন: ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন