ঢাকার কেরানীগঞ্জে পাসপোর্ট অফিসে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দালাল চক্রের ৭ সদস্যকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ান (র্যাব-১০)।
আটককৃতরা হলো মোঃ হানিফ (৪০), উসমান ফারুক মাহিম (২১), মো: রাতুল (২৪), সব্বির (২৫), মোরাদ (২৪), আবুল হাসান (৩৮) ও মো: আরমান (৪৫)। এদের মধ্যে হানিফ (৪০), উসমান ফারুক মাহিম (২১), মো: রাতুল (২৪) ও সব্বিরদেরকে (২৫) ২০ দিনের এবং মোরাদ (২৪) ও আবুল হাসানদেরকে (৩৮)১৫ দিনের এছাড়া মো: আরমান (৪৫) কে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
র্যাব-১০ সদর দপ্তরের সহকারী পরিচালক (মিডিয়া) সিনি. সহকারী পুলিশ সুপার তপন সরকার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে র্যাবের আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ এর নেতৃত্বে পাসপোর্ট অফিসে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় দালাল চক্রের ৭ সক্রিয় সদস্যকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
পড়ুন : জুলাই সনদ বাস্তবায়ন ও গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অঙ্গীকার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর
সা/


