উৎসবমুখর পরিবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ী শহরের লক্ষ্মীকোল হরিসভা মন্দিরে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা ও মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে প্রধান অতিথি হিসেবে রথযাত্রার উদ্বোধন করেন- এবং বক্তব্য রাখেন – রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন। এর আগে মন্দির প্রাঙ্গনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ যাত্রা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন কেন্দ্রীয় কমিটির সদস্য কৃষ্ণ কর্মকারের সঞ্চালনায়ও লক্ষ্মীকোল হরিসভা মন্দির রথযাত্রা উপ-কমিটির সভাপতি প্রভাত দাস বিষ্ণুর সভাপতিত্বে-এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বিপিএম সেবা,জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল, রাজবাড়ী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য কল্যাণ ফ্রন্টের আহবায়ক বাবু অশোক সরকার, লক্ষ্মীকোল হরিসভা মন্দির কমিটির সভাপতি জয়দেব কর্মকার, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক গাজী আহসান হাবিব, জেলা যুবদলের আহবায়ক খাইরুল আনাম বকুল, সাবেক মহিলা কাউন্সিল ডেইজি, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান প্রমুখ।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

