মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৯৮ বোতল ভারতীয় কীটনাশক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত কীটনাশকের আনুমানিক মূল্য ৫৭ হাজার ২৪ টাকা।
বিজ্ঞাপন
শুক্রবার দুপুর ১২টার দিকে বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কাজিপুর বর্ডারপাড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় মালিকবিহীন অবস্থায় ১৯৮ বোতল ভারতীয় ব্র্যান্ডের ‘এলবা’ কীটনাশক জব্দ করা হয়।
উদ্ধারকৃত মালামাল গাংনী থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
পড়ুন : দেশে আরও বাড়ল বৈদেশিক মুদ্রার রিজার্ভ
সা/


