বিজ্ঞাপন

জকসু সদস্য সাদমান সাম্য-এর উদ্যোগে স্ট্রেস ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মানসিক সুস্থতা নিশ্চিত করা, মানসিক চাপ (স্ট্রেস) মোকাবিলার দক্ষতা বৃদ্ধি এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে “Workshop on Stress Management” শীর্ষক একটি বিনামূল্যের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) কার্যনির্বাহী সদস্য মো. সাদমান আমিন সাম্য এর উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল আশ্বাস হেলথ।

কর্মশালার প্রধান বক্তা ছিলেন ফাতেমা শাহরিন, সাইকোলজিস্ট, আশ্বাস হেলথ এবং icddr,b-এর সিনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থীও।

কর্মশালায় স্ট্রেসের কারণ, লক্ষণ, প্রকারভেদ, মানসিক ও শারীরিক প্রভাব এবং বৈজ্ঞানিক উপায়ে স্ট্রেস নিয়ন্ত্রণের বিভিন্ন কার্যকর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া শিক্ষার্থীদের একাডেমিক চাপ মোকাবিলা, সময় ব্যবস্থাপনা, মানসিক সুস্থতা বজায় রাখা এবং দৈনন্দিন জীবনে ভারসাম্য রক্ষার বিভিন্ন বাস্তবসম্মত পরামর্শ দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পুরো সেশনজুড়ে অংশগ্রহণকারীরা আলোচনায় সক্রিয়ভাবে যুক্ত হন এবং প্রশ্নোত্তর পর্বে নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগির পাশাপাশি বিভিন্ন বিষয় সম্পর্কে জানার সুযোগ পান।

উদ্যোক্তা মো. সাদমান আমিন সাম্য বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনে শিক্ষার্থীদের মানসিক সুস্থতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তুলতে এবং একটি সহায়ক পরিবেশ গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

আশ্বাস হেলথের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ তাদের ব্যক্তিগত, সামাজিক ও একাডেমিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। ভবিষ্যতেও দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যের কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে প্রতিষ্ঠানটি।

কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে ভবিষ্যতে আরও মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা ও সচেতনতামূলক কার্যক্রম আয়োজনের আহ্বান জানান।

পড়ুন : ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন