গাজীপুরের কাশেমপুর মহিলা কারাগার থেকে রিম্পা খাতুন(২১) নামের এক তরুণী বন্দী পালিয়ে গেছে। রিম্পা খাতুন এর বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর গ্রামে হাসান আলীর মেয়ে।
কারা সূত্রে জানা গেছে, পলাতক বন্দী মোছা. রিম্পার বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকায়। ঢাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ডপ্রাপ্ত হয়ে তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে ছিলেন।
মো. ইফতেখার হোসেন বলেন এ ঘটনায় নিয়ম অনুযায়ী কারা কর্তৃপক্ষ কোনাবাড়ী থানায় একটি মামলা করেছে। মামলার পরিপ্রেক্ষিতে আমরা ওই নারীকে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
গত বৃহস্পতিবার রাত আটটার দিকে কারাগারের ভেতরে মোছা. রিম্পাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিষয়টি টের পেয়ে কারা কর্তৃপক্ষ দ্রুত কারাগারের বিভিন্ন অংশে একাধিকবার তল্লাশি চালায়।
এ বিষয়ে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার শিরিন আক্তার বলেন, ‘আমরা এখন বিষয়টি নিয়ে ব্যস্ত রয়েছি। পরে বিস্তারিত জানানো হবে।’
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বলেন, কারাগার থেকে এক নারী বন্দী পালিয়ে গেছেন। এ ঘটনায় নিয়ম অনুযায়ী কারা কর্তৃপক্ষ শুক্রবার বিকেলে কোনাবাড়ী থানায় একটি মামলা করেছে। মামলার পরিপ্রেক্ষিতে আমরা ওই নারীকে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
পড়ুন : কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পালানোর ঘটনায় ৭জন বরখাস্ত
সা/


