বিজ্ঞাপন

বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, পুনর্বাসনেও সর্বোচ্চ গুরুত্ব: এনাম এমপি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।

বিজ্ঞাপন

শনিবার দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নে বন্যাদুর্গত ও ক্ষতিগ্রস্ত এক হাজার মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপি নেতা ও ব্যবসায়ী ইসমাইল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় এনামুল হক এনাম বলেন, “বানভাসি মানুষের জন্য সরকার সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে। ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।”

তিনি আরও বলেন, “বন্যায় ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, সড়কসহ অন্যান্য অবকাঠামো পুনর্গঠনের কার্যক্রম বাস্তবায়ন করা হবে। ত্রাণ বিতরণের পাশাপাশি সরকার এখন পুনর্বাসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।”

তিনি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকারি বিভিন্ন সংস্থা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী এবং সমাজের বিত্তবানদের সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম, পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক, বিএনপি নেতা সাইফুদ্দীন আহমদ, ফরিদুল আলম চেয়ারম্যান, মুজিবুর রহমান, শফিকুল ইসলাম, যুবদল নেতা ওহিদুল হক পিপলু, হাবিবুর রহমান রিপন, জামাল উদ্দিন, মুহাম্মদ সবুর, ছাত্রদল নেতা এস এম নয়ন, বেলালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ এক হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রীসহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

পড়ুন : বাণিজ্যযুদ্ধে বাংলাদেশকে পাশে চায় চীন: মির্জা ফখরুল

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন