বিজ্ঞাপন

বাশখালীতে বন্যার্ত মানুষের পাশে ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮ বাংলাদেশের ৩৫ ক্লাব

টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত দক্ষিণ চট্টগ্রামের বাশখালী উপজেলার সরল ইউনিয়নের পানিবন্দী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক সেবামূলক সংগঠন ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮ বাংলাদেশ।

বিজ্ঞাপন

সংগঠনটির আওতাধীন ৩৫টি ক্লাবের যৌথ উদ্যোগে শনিবার সকালে বন্যাকবলিত পরিবারের মাঝে দুই শতাধিক প্যাকেট জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ইনার হুইল ক্লাব অব ইম্পেরিয়া ঢাকার প্রেসিডেন্ট মমতাজ জাহান হ্যাপি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজন অনেক বেশি। সেই তুলনায় এই সহায়তা সামান্য হলেও মানবিক দায়িত্ববোধ থেকে ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮ বাংলাদেশের ৩৫টি ক্লাব দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে।
তিনি বলেন, দুর্যোগের এই সময়ে সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনেরও বন্যার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসা উচিত।

ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮ বাংলাদেশের ডিস্ট্রিক্ট চেয়ারম্যান শামীম খন্দকার বলেন, মানবসেবাই ইনার হুইল বাংলাদেশের মূল লক্ষ্য। তাই প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো সংকটময় পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে থাকার এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই মানবিক উদ্যোগে অংশ নেয় ডিস্ট্রিক্ট ৩২৮ বাংলাদশ এর অন্তভূক্ত ইনার হুইল ক্লাব অব ধানমন্ডি, বারিধারা, গুলশান এভারগ্রিন, মতিঝিল, ঢাকা কসমোপলিটান, নাইটিংগেল, বসুন্ধরা কুইন্স, গ্যালাক্সি ঢাকা, লুমিনাস, সানফ্লাওয়ার, লোটাস বগুড়াসহ ডিস্ট্রিক্টের মোট ৩৫টি ক্লাব। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

পড়ুন: যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ১০ হাজার মানুষের পানি সরবরাহ বন্ধ

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন