বিজ্ঞাপন

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৭৩ জনের শরীরে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে।

বিজ্ঞাপন

আজ শনিবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ঢাকা বিভাগেও উপসর্গ নিয়ে মারা গেছে আরও এক শিশু। এর ফলে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৮৪ জনে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছেন ৬৮৯ জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৫ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৭৪ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৬৯৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। ফলে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত দেশে মোট ১ লাখ ১৬ হাজার ৭১০ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে মোট ১৪ হাজার ৩১৮ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।

পড়ুন: বিশ্বকাপ ফাইনালের আগে ইয়ামালের প্রশংসায় মেসি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন