সারা দেশে এবার এসএসসি পরীক্ষার ফলাফলে সারাদেশে পাসের হার ও জিপিএ-৫—দুটিই কমেছে। বিগত সময়ের মতো ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে রাজশাহী ক্যাডেট কলেজ।
রাজশাহী ক্যাডেট কলেজ থেকে ৪৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেছে। তাদের মধ্যে ৪৯ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
সোমবার দুপুরে রাজশাহী ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম আজিজুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, কলেজের ৪৯ জন পরীক্ষার্থীর সবাই গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে। ভালো ফলাফল অর্জনের ক্ষেত্রে রাজশাহী ক্যাডেট কলেজের রয়েছে গৌরবোজ্জ্বল অতীত।
এখানে শুধুমাত্র লেখাপড়া নয়, শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনের জন্য মৌলিক সামরিক প্রশিক্ষণ এবং খেলাধুলা অনুশীলন করা হয়ে থাকে।
সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণের ব্যাপক সুযোগ রয়েছে। সামগ্রিক বিবেচনায় ক্যাডেট কলেজসমূহ ক্যাডেটদের জ্ঞান-গরিমায় সমৃদ্ধ করে নৈতিক চরিত্রে আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ে এগিয়ে চলছে।
ভবিষ্যতে এ কর্মধারা যেন অব্যাহত থাকে সেজন্য রাজশাহী ক্যাডেট কলেজ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
পড়ুন:আইফোন-ম্যাকবুকে চীনা মেমোরি চিপ ব্যবহারের সম্ভাবনা যাচাই করছে অ্যাপল
ইমি/


