বিজ্ঞাপন

তাঁতশিল্পকে সম্ভাবনাময় অর্থনৈতিক খাত হিসেবে গড়ে তুলতে হবে: টুকু

সিরাজগঞ্জের তাঁতশিল্পকে আধুনিক ও প্রতিযোগিতামূলক করে তুলতে সেখানে একটি তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুর পৌনে ১টার দিকে শহরের মিরপুর বিড়ালা কুঠিতে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রটির উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের যাত্রা সিরাজগঞ্জের তাঁতশিল্পের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি শুধু একটি অবকাঠামো নয়, বরং দক্ষ তাঁতি তৈরি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, নতুন নকশার উদ্ভাবন এবং উদ্যোক্তা গড়ে তোলার একটি কার্যকর প্ল্যাটফর্ম।

তিনি আরও বলেন, তাঁতশিল্পকে কেবল ঐতিহ্যের অংশ হিসেবে দেখলে চলবে না। এটিকে সম্ভাবনাময়, সৃজনশীল ও লাভজনক অর্থনৈতিক খাত হিসেবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন, তাঁতিদের জন্য স্বল্পসুদে ঋণের ব্যবস্থা করা হয়েছে। এ শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের আরও সহায়তা দিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে এবং তাদের বিভিন্ন সমস্যার সমাধানেও সরকার কাজ করছে।

তিনি জানান, তাঁতশিল্পের পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকা পাটকলগুলো বেসরকারি বিনিয়োগ ও দীর্ঘমেয়াদি লিজের মাধ্যমে পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের জাতীয় জুটমিলও দ্রুত চালু করা হবে। একই সঙ্গে পরিবেশবান্ধব পাটজাত পণ্য উৎপাদন ও শিল্পায়নে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু আহমদ ছিদ্দীকী, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ জেলা তাঁতি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

পড়ুন: বিশ্বকাপ ফাইনালের আগে ইয়ামালের প্রশংসায় মেসি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন